About Us Portfolio Solutions Products Initiatives Blogs Say Hello

Language

English Hindi Coming Soon Bengali Coming Soon Nepali Coming Soon

Blog

পাখির বাসায় ডিজাইন থিংকিং

পাখির বাসায় ডিজাইন থিংকিং: প্রচ্ছদ চিত্র

আমার বাড়ির বারান্দা বেশ নিরিবিলি, দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকায় বারান্দায় খুব কম যাতায়াত। বিগত কয়েকবছর ধরে নানা পাখির আসা-যাওয়া, একটা জিনিস লক্ষ্য করেছি, কাঁচ জিনিসটা পাখিদের বেশ পছন্দের। দিনে কতবার যে জানালার কাঁচে ঠঠোকর দেয় তার ঠিক নেই! ওদের ককৌতুহলের যেন শেষ নেই। এই নিয়মিত আসা-যাওয়ায় ওরাও লক্ষ্য করেছে আমার বাড়ির বারান্দা নিরিবিলি ও নিরাপদ।

প্রথমে একটা সুন্দর ছছোট্ট সানবার্ড। সে বিগত ৩-৪ বছর ধরে নিয়মিত আসে, বাসা বানায় বারান্দায়। কী সুনিপুণ তাদের বাসা! ওরা একদম ছছোট ছছোট কুঁটি সংগ্রহ করে, ঘন বুননে মজবুত বাসা বানায়। দেখে মনে হয়, বেশ শ্রমসাধ্য কাজ, মনে হয় যেন আর্কিটেকচার বা ডিজাইনের এক নিখুঁত উদাহরণ, যেখানে স্থায়িত্ব, নিরাপত্তা আর সূক্ষ্ম কারিগরি মিলেমিশে আছে। এ যেন সেই high-fidelity design, যেখানে প্রতিটি উপাদান তার নির্দিষ্ট প্রয়য়োজনে নিখুঁতভাবে বসাননো হয়।

ইদানিং ঘুঘু পাখির আনাগগোনা বেড়েছে। প্রথমে একজজোড়া ঘুঘু এসে বাসা করল, ডিম ফুটিয়ে বাচ্চা দিয়ে ক কোথায় হারিয়ে গেললো। বেশ কিছুদিন পর আবার দেখি আরেকজজোড়া হাজির! এবার ওদের বাসাটা ভাললো করে লক্ষ্য করলাম: খুবই সাধারণ, মিনিমাল দৃষ্টিভঙ্গিতে তৈরি। অল্প কিছু খড়কুঁটি জজোগাড় করে, বেশ ফাঁকা ফাঁকা একটা বাসা বানিয়েছে। প্রথমে দেখে মনে হয়েছিল, যাচ্ছেতাই করে বানাননো, কিন্তু পরে বুঝলাম, ওদের উদ্দেশ্যই আলাদা।

ওরা সানবার্ডের মততো দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যায় না, শুধু একটা নিরাপদ জায়গা খুঁজে নেয়, ডিম পাড়ে, বাচ্চা একটু বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করে, ব্যস! আসলে এটা “Minimalist Design” বা Lean Thinking-এর মততো, যেখানে কম উপাদানে কার্যকর সমাধান খুঁজে নেওয়া হয়। ওদের জন্য “অতিরিক্ত” কিছু দরকার নেই, যা প্রয়য়োজন তাই যথেষ্ট।

এবার ভাবলাম, ডিজাইন ততো পাখিদের জীবনেও কতভাবে মিশে আছে! সানবার্ডের বাসা যদি হয় intricate craftsmanship, তবে ঘুঘুর বাসা একদম essential design। আসলে, problem-solving mindset-এর দুটি দৃষ্টিভঙ্গি এখানে স্পষ্ট,

  1. High-Detail Design (সানবার্ড): যেখানে সূক্ষ্মতা ও স্থায়িত্ব প্রধান
  2. Minimal & Sustainable Design (ঘুঘু): যেখানে শুধু প্রয়য়োজনীয় জিনিস ব্যবহার করে সহজ সমাধান খখোঁজা হয়

আরেকটা বিষয় লক্ষ্য করলাম: ঘুঘুদের ককোননো জটিল পরিকল্পনা নেই, তাদের মূল এজেন্ডা সহজ: সুরক্ষিত জায়গা খুঁজে ডিম পাড়া, আর বাচ্চা বড় হলেই উড়ে যাওয়া। এটা অনেকটা modular design thinking-এর মততো, যেখানে শুধুমাত্র প্রয়য়োজনীয় অংশ রাখা হয়। আজকের sustainable architecture ধারণার সাথেও মিলে যায়!

বহুল প্রচলিত একটা কথা “ঘুঘু দেখেছছো, ফাঁদ দেখখোনি”, এর আসল ব্যাখ্যা কী সেটা না জানলেও আমার মততো করে ভাবতে পারি যেমন, ঘুঘুরা মানুষকে তেমন একটা ভয় পায় না, ওদের খুব নিকটে না পপৌঁছালে ওরা ডানা মেলে না। তাই হয়ততো এ কথাটার প্রচলন।এই যে ওরা আমাদের কম ভঁয় পায়, এর অর্থ দুরকম হতে পারে, হয় ওরা চতুর নয়, নতুবা ওরা আমাদের বিহেভিয়ার প্যাটার্ন ববোঝে মানে আমরা কখন আক্রমণ করববো না করববো সেটা নিয়ে ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী, এখন কি মনে হয় ওরা ববোকা না চতুর?

অনেকসময় নিজের সৃজনশীল দক্ষতা নিয়ে এমনই আত্মবিশ্বাস প্রয়য়োজন। প্রকৃতি আসলে সবসময় শেখায়। আমাদের ডিজাইন থিংকিং-এর অনেক মূলনীতিই ততো এখান থেকেই আসে, Adaptability, Resource Efficiency, Sustainable Living। হয়ততো, আমরা যদি ডিজাইনে সত্যিকারের কার্যকারিতা খুঁজি, তাহলে এই ঘুঘু আর সানবার্ডের মততোই প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিতে পারি!